ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » জাতীয় ইমাম সমিতির উদ্যোগে নাজিরপুরে ইফতার মাহফিল

জাতীয় ইমাম সমিতির উদ্যোগে নাজিরপুরে ইফতার মাহফিল


নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

জাতীয় ইমাম সমিতির উদ্যোগে নাজিরপুরে ইফতার মাহফিল

পিরোজপুর: নাজিরপুরে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২১ মার্চ) বিকেলে জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার চারখোলা তাহযীবুল উম্মাহ মাদ্রাসার হল রুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি আলহাজ্ব হাফেজ হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ মাওলানা জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা আমীর অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারী কাজী মোসলেউদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শেখ আবু হানিফ প্রমূখ।

ইফতার মাহফিলে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং দেশ, জাতি ও দলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

এইচএল/আর

 

বাংলাদেশ সময়: ১৮:০৮:২০   ২০৮ বার পঠিত  |