ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে স্কুলছাত্রীকে গণধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার

রাজারহাটে স্কুলছাত্রীকে গণধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

কুড়িগ্রাম: রাজারহাটে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু মিয়াকে রংপুরের নব্দীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে,গত ১মার্চ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের দুলু মিয়ার কন্যা ও ৯ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী (১৭)কে তার বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে লালমনিরহাট সদরের গোকুন্ডা এলাকার ফজলু মিয়া (৪৮) এবং একই এলাকার সেলিম মিয়া (৪৫) নামের দুই যুবক জোড় পূর্বক তুলে নিয়ে যায়। এরপর ফজলুর ৫ম স্ত্রী রোজিনার সহযোগিতায় মেয়েটিকে ফজলু মিয়ার বাড়িতে আটক রেখে ১৮দিন ধরে পালাক্রমে ধর্ষণ করে ফজলু মিয়া এবং সেলিম মিয়া। ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে ধর্ষকদ্বয় তাকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন ধর্ষিতা কিশোরী ।

পরে গত বুধবার রাতে ধর্ষিতা স্কুল শিক্ষার্থী কৌশলে ফজলুর বাড়ি থেকে পালিয়ে এসে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা  ইউনিয়নের সরিষাবাড়ি বাজারের সন্নিকটে বাছের উদ্দিনের বাড়িতে আশ্রয়  গ্রহণ করে। বৃহস্পতিবার সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা স্কুল শিক্ষার্থী বাদী হয়ে রোজিনা বেগমকে ধর্ষণের সহযোগী এবং ধর্ষক ফজলু ও সেলিমকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে রংপুর জেলার নব্দীগঞ্জ এলাকা থেকে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ওই ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু মিয়াকে গ্রেফতার করে। ফজলু মিয়া লালমনিরহাট জেলা সদরের গোকুন্ডা এলাকার টেংরা মামুদের পুত্র।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩২   ২০২ বার পঠিত  |