ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ মার্চ ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় কাঁকড়া ট্রলির চাপায় পথচারী নিহত

হাতিয়ায় কাঁকড়া ট্রলির চাপায় পথচারী নিহত


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


হাতিয়ায় কাঁকড়া ট্রলির চাপায় পথচারী নিহত

নোয়াখালী: হাতিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড লক্ষিদিয়া বড়পোল এলাকায় সড়ক দূর্ঘটনায় রকি নামে একজন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষীদিয়া গ্রামের বড়পোল এলাকায় প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো: রকি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর রেহানিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রকি উপজেলা সদর ওছখালী থেকে বাড়িতে যাওয়ার পথে বড় পোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা মালবাহী কাঁকড়া ট্রলি তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকা নেওয়ার পথে নদীতে তার মৃত্যু হয়।
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০১:৫৯   ৩০০ বার পঠিত  |