ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » সংস্কারের অভাবে দৈন্যদশায় বেইলি সেতু

সংস্কারের অভাবে দৈন্যদশায় বেইলি সেতু


ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি)
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


সংস্কারের অভাবে দৈন্যদশায় বেইলি সেতু


ঝালকাঠি:
কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের চালিতাতলা শাখার খালের ওপর বেইলি ব্রীজটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে যানচলাচলসহ পথচারীদের যাতায়াতের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
ব্রীজটি সংস্কারের অভাবে এখন কঙ্কালে পরিনত হয়েছে। বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটায় স্থানীয়ভাবে ব্রীজের পাশ দিয়ে খালে বাঁধ দিয়ে বিকল্প ব্যবস্থায় চলাচল করছে পথচারী ও যানবাহন।
অনেক পুরানো এই ব্রীজটিতে ব্যবহৃত স্টীলের প্লেট গুলো মরিচা পড়ে নষ্ট হয়ে বড় বড় গর্তে পরিনত হয়েছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে পথচারীসহ বিভিন্ন যানবাহন।
ব্রীজ সংলগ্ন দোকানের মালিক সাবেক ইউপি মেম্বার ইউনুছ আলীর ছেলে ফারুক হোসেন জানান, প্রতিদিনই আমাদের এখানের ব্রীজটি থেকে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ্য এক বা একাধিক পথচারীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছিল। সেই সাথে যানবাহনগুলোরও মারত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। পরে খালে বাঁধ দিয়ে মানুষ চলাচল করছে। ব্রীজটি পুনঃ নির্মানের দাবীও জানান তিনি।
স্থানীয় ইউপি মেম্বার ও শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক এবং লিখিতভাবে জানানো হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ব্রীজের পাশে খালে বাঁধ দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস জানান, বানাই-কৈখালী-বান্ধাঘাটা-কচুয়া সড়ক ও সেতু নির্মাণ করেন সড়ক ও জনপথ বিভাগ। কমগুরুত্বপুর্ন হওয়ায় সড়কটি এলজিইডির কাছে হস্তান্তর করা হয়। ব্রীজের সয়েল টেস্ট করা হয়েছে। ওই স্থানে গার্ডার ব্রীজ নির্মাণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৪০   ২৫৭ বার পঠিত  |