![]()
ভোলা: চরফ্যাসনে শহীদ জিয়া পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) উপজেলার শরীফ পাড়ায় শহীদ জিয়া পরিষদের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া পরিষদের লালমোহন উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহিন ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম.ডি শহিদুল ইসলাম (রানা)।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া পরিষদের নেতা মো. মমিন, মোস্তাক আহমেদ তারেক, আল আমিন মুন্সী, নাজিম উদ্দিন, রেদোয়ান ওসমানী, ইমরান সাব্বির, ইসমাইল হোসেন শান্ত ও মো. নাহিদ প্রমুখ।
এছাড়াও অন্যান্যো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইফতার ও দোয়া মাহফিলে সঞ্চালনা করেন, শহীদ জিয়া পরিষদের অন্যতম নেতা মো. আল আমিন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪০ ৩০১ বার পঠিত | ● ইফতার ● চরফ্যাসন ● পরিষদ ● ভোলা ● শহীদ জিয়া