ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি, এলাকা জুড়ে আতঙ্ক

আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি, এলাকা জুড়ে আতঙ্ক


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতি এলাকায় আতঙ্ক

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে থামছেই না ডাকাতি। একের পর এক ডাকাতির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামে আহসান হাবিব, ব্যবসায়ী আব্দুল হেকিম ও মজিবুল্লাহর মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

ভূক্তভোগী আহসান হাবিব জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বৈলারকান্দি এলাকায় তার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল একতলা ভবনের কেচিগেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান আসবাবপত্র লুটে নেয়। এরপর ডাকাতদল পাশের বাড়ি ব্যবসায়ী আব্দুল হেকিম ভূঁইয়ার বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে একই কায়দায় নগদ ৪৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান আসবাবপত্র লুটে নেয়।

সবশেষে ডাকাতদল মজিবুল্লাহ মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এক রাতে তিনি বাড়িতে এমন দুর্র্ধষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত বুধবার এক রাতে তিন বাড়ি ও শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। স্থানীয়দের ভাষ্য, ঈদ যতই ঘনিয়ে আসছে ডাকাতরা বেপরোয়া হয়ে উঠছে। পুলিশের টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি চিহ্নিত ডাকাতদের গ্রেপ্তার করার জোর
দাবী জানান।

এদিকে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ডাকাতদের প্রেপ্তারে অভিযান চলছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০৩   ২১৯ বার পঠিত  |