ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
প্রচ্ছদ » রংপুর » ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন


আশরাফুজ্জামান সরকার( গাইবান্ধা )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা: ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ২৫ মার্চ মঙ্গলবার মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

উপজেলার প্রধান সড়কের পাশে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা অভিযোগ করেন যে, চেয়ারম্যান আল-আমিন আহমেদ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করছেন। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ জনগণের সঙ্গে অসদাচরণের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “উদাখালী ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের শিকার। তার অপসারণ না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আমরা অবিলম্বে তার গ্রেফতার ও অপসারণ দাবি করছি।”

এ সময় বিএনপির স্থানীয় নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৪   ১৭০ বার পঠিত  |