![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে শাখা পোস্ট অফিসের পোস্ট মাস্টার ও পোস্টম্যানদের আর্তনাতে আকাশ বিদীর্ণ হচ্ছে। কর্মকর্তাদের অবহেলায় পায়নি মাসিক সম্মানী ভাতা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা।
হতদরিদ্র এই মানুষগুলো মাত্র ৪ হাজার টাকা মাসিক সম্মানী ভাতায় কাজ করেন । মাত্র তিন দিন পরে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার চলে গেলেও কর্মকর্তাদের অবহেলায় পায়নি মাসিক সম্মানী ভাতা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা। কেনা হয়নি সেমাই-চিনি, সন্তানের জামা-কাপড়। যে জুতা ক্ষয় করে এই চাকরিটি করেন সে জুতা জোড়াও কেনা হয়নি তাদের।
পোস্ট মাস্টার ও পোস্টম্যান সমিতির সভাপতি মজিবর রহমান জানান, আমরা হাড়ভাঙা পরিশ্রম করি, দেয়া হয় সামান্য বেতন। ঈদকে সামনে রেখে মাসিক বেতনভাতা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পেলে কিছু কেনা কাটা করতে পারতাম। আজ সরকারি কার্য দিবসের শেষ দিন। অথচ কিছুই পেলাম না। এখন খালি হাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে।
টাঙ্গাইলের ডিপিএমজি মোরশেদ আলম এবং সুপার জানান, তাদের সম্মানী ভাতাদি পাঠানো হয়েছে। টাঙ্গাইল প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জানান, তাদের সম্মানী ভাতাদির অর্ডার পেয়েছি। কিন্তু সব জায়গায় পাঠানো হয়নি। তারা ২৯ তারিখ শনিবার পাবে।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৮:১৪:১৬ ১৩৪ বার পঠিত | ● অফিস ● পোস্ট ● ভূঞাপুর