ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বরগুনায় বাসচাপায় ঘটনাস্থলেই তিন ভাই নিহত

বরগুনায় বাসচাপায় ঘটনাস্থলেই তিন ভাই নিহত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


বরগুনায় বাসচাপায় ঘটনাস্থলেই তিন ভাই নিহত

বরগুনা: পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে সোনার বাংলা নামক স্থানে বাসচাপায় মোটরসাইকেলে থাকা আরোহী আপন তিন ভাই নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো, মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের তিন ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যাচ্ছিল রাজিব পরিবহন নামের একটি বাস। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সোনার বাংলা নামক স্থানে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা আপন তিন ভাই নিহত হন। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩১:৩২   ২১২ বার পঠিত  |