ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৯ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পঁচা ডিম ছুঁড়ে স্থানীয় জনতার প্রতিবাদ

পঁচা ডিম ছুঁড়ে স্থানীয় জনতার প্রতিবাদ


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


 পঁচা ডিম ছুঁড়ে স্থানীয় জনতার প্রতিবাদ

পটুয়াখালী: ফেইক আইডি খুলে রাজনৈতিক নেতা,সাংবাদিক ও প্রশাসনের নামে অপপ্রচারের অভিযোগে ফারাজানা সিথি নামে এক নারীকে আদালতে পাঠানোর সময়ে পঁচা ডিম ছুঁড়ে মেরেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শনিবার বিকালে আটক ওই নারীকে আদালতে নেয়ার সময়ে পটুয়াখালীর বাউফল থানায় এ ঘটনা ঘটে। সে পৌর শহরের আনোয়ার খানের কন্যা এবং বাউফল সরকারি কলেজ শাখার ছাত্রলীগের কর্মী বলে জানাগেছে। এ ঘটনায় বাউফল থানায় ইমাম হোসেন নামের এক ছাত্রদল নেতা বাদি হয়ে মামলা করেছেন।
জানাগেছে,বাউফলের রাজনীতি নামে একটি ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষ রাজনীতিবিদ,সাংবাদিক,ও সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচি,মিথ্যা,বানোয়াট কাহিনী গল্গ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্মান নষ্ট করে আসছে। এ ঘটনায় বাউফল উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন নামের এক ছাত্রদল নেতা বাউফল থানায় অভিযোগ করেন।

এ অভিযোগ আমলে নিয়ে পুলিশ উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার বিকালে তাকে পাবলিক মাঠের পুর্বপাশের তার বাবার বাড়ি থেকে তাকে আটক করে। শনিবার বিকালে তাকে বাউফল থানা পুলিশ পুর্বের একটি মামলায় আটক দেখিয়ে পটুয়াখালী আদালতে শোপর্দ করে।

এসময় তাকে সংগীয় দুজন ফোর্স গাড়িতে উঠাতে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে পচা ডিম ছুঁড়ে। এক পর্যায়ে থানা পুলিশ জনতাকে আইন বিচার করবে বলে শান্ত করলে স্থান ত্যাগ করে। পরে তাকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করে। এ বিষয়ে ফারাজানা সিথিকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি নোংরা বলে মুখ ঢেকে রাখেন।
ফারজানার বাবা আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।তবে তার স্বামী মাইনুল ইসলাম জানান,সে পৌর শহরের এক যুবলীগ নেতার সাথে পরকিয়া করে পালিয়ে গেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা আছে। এ বিষয়ে মামলা হলে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে যোগাযোগ মাধ্যমে তাদের বদনাম ছড়িয়ে দেয়।সে আমার জীবনকে নস্ট করেছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি,তদন্ত আতিকুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এ ছাড়া তার অপরাধের বিষয় সাইবারট্রাইব্যুনালের।তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩৯   ৩৪৯ বার পঠিত  |