ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৩০ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ২০০ পরিবার পেলো ঈদ উপহার

ভূঞাপুরে ২০০ পরিবার পেলো ঈদ উপহার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


ভূঞাপুরে ২০০ পরিবার পেলো ঈদ উপহার

টাঙ্গাইল: ভূঞাপুরে স্থানীয় সামাজিক সংগঠন ‘যাকাত ফান্ডের অর্থায়নে’ দুই শত দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রবিবার সকালে উপজেলার তেঘুরি গ্রামে এ আয়োজন করা হয়।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নবাব আলী খানের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জলিল খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস।

বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, সাংগঠনিক মনিরুজ্জামান তরফদার মিন্টু, কবি-সাহিত্যিক ও সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল খান প্রমুখ ।

উক্ত ঈদ উপহারে প্রতিটি প্যাকেটে ছিল- শাড়ি, লুঙ্গি, সেমাই, লাচ্ছা সেমাই, চিনি ও সাবান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫২:৫৫   ২০৪ বার পঠিত  |