ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৩০ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ভোলা:লালমোহন উপজেলার গজারিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া- ২০০০ এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ শে মার্চ) সকালে উপজেলার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের হল রুমে দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি দুই শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করে, যার মধ্যে ছিল গুড়াচাল, চিনি, সেমাই, নুডলস ও গুড়ো দুধ।

বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যতে সংগঠনের সভাপতি কাজী কবির হোসেন লিটন জানান, “বন্ধু মোরা স্বজন মোরা মানবতার তরে” এই প্রতিপাধ্যকে সামনে রেখে আমাদের সংগঠনের পথচলা।

ঈদ শুধু ব্যক্তিগত আনন্দের উৎসব নয় এটি সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার সময়। সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের ছোট্ট সহায়তায় কারো মুখে হাসি ফুটতে পারে, তাদের ঈদ আনন্দময় হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।

এসময় সংগঠনের কার্যনিবার্হী কমিটির মিজানুর রহমান, ফজলুর রহমান বাচ্চু, বশির উল্লাহ, বশির আল হেলাল, মাকসুদ উল্লাহ, রমিজ উদ্দিন, হাসান মাহমুদ ও আব্বাস উদ্দিন সহ সংঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৭   ২৫৪ বার পঠিত  |