ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ইসরাইলে গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে সর্বস্তরের জনগণের বিক্ষোভ সমাবেশ

হাতিয়ায় ইসরাইলে গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে সর্বস্তরের জনগণের বিক্ষোভ সমাবেশ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


হাতিয়ায় ইসরাইলে গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে সর্বস্তরের জনগণের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী: গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও দখলদারত্বের প্রতিবাদ এবং ‘ওয়ার স্টপ ফর গাজা’র প্রতি সমর্থনে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার সর্বস্তরের জনগণ। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের ওছখালীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ থেকে ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়৷ একই সঙ্গে ফিলিস্তিনের পাশে সব মুসলিম রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাতিয়া আসনের জামায়াতের প্রাথী এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী,অধ্যাপক আবদুল হাদী, পৌরসভা জামায়াতের আমির মাওলানা তাওফীকুল ইসলাম,ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন মনির, মাওলানা কামরুলের হুদা,মাওলানা সামছুল হুদা সহ হাতিয়ার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সমুহ।
সোমবার (৭ এপ্রিল) বিকাল পাঁচটা থেকে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে ওছখালীতে জমায়েত হতে থাকে। বিক্ষোভ মিছিলগুলোতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভে সাধারণ জনগন ব্যবসায়ী ছাত্র-জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান। এছাড়া, মুসলিম বিশ্বের শাসকদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা।
এ সময় তারা- ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’, বয়কট বয়কট, ইসরাইল বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ’, নেতানিয়াহু ও ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বিকাল ৫ টার দিকে হাতিয়ার বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের জনগণ ব্যবসায়ী চাকুরীজীবি শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার নিয়ে উপজেলা সদর ওছখালীতে জড়ো হন। সেখান থেকে সর্বস্তরের জনগণ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন। বিকাল সাড়ে পাঁচটায় পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের গাজাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সেখানে বোমার সঙ্গে মানুষ উড়ে যাচ্ছে। মানুষের জীবনের কোনো অস্তিস্ব সেখানে নেই। নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। সেখানে মানবতা ও মানবাধিকার বলে কিছু অবশিষ্ট নেই। আমরা অতি দ্রুত ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম বিশ্বের শাসকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:০২   ২৭৫ বার পঠিত  |