ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » গাজায় হামলার প্রতিবাদে ফুলপুরে ছাত্রদলের বিক্ষোভ

গাজায় হামলার প্রতিবাদে ফুলপুরে ছাত্রদলের বিক্ষোভ


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


গাজায় হামলার প্রতিবাদে ফুলপুরে ছাত্রদলের বিক্ষোভ

ময়মনসিংহ: কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী অগ্রাসনের বিরুদ্ধে ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ ফুলপুর ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে থেকে র‍্যালি বের করে প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়

ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান হীরার সভাপতিত্বে এতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল এর সহ সভাপতি মোশারফ হোসেন বিশ্বাস।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সহ-সভাপতি এ.কে.এম আরিফুল হক।ফুলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ,কে,এম সুজাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক সানোয়ার আকন্দ,রাজিন সালেক ইভান আমিনুল ইসলাম,শাহরিয়ার বাবু,আল- আমিন শিশির,প্রমুখ।

পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার,সদস্য সচিব হেলাল উদ্দিন,যুগ্ন আহবায়ক মোবারক শিকদার সহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।কলেজ ছাত্রদলের বিপ্লবী যুগ্ন আহবায়ক মেরাজুল ইসলাম,নাজমুস সাকিব ও কলেজ ছাত্রদল নেতা দিদার, আব্দুল্লাহ, জয়, জিহাদ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’,ইসরায়েলের পণ্য বয়কট,বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৪   ৩২৮ বার পঠিত  |