ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ছাত্রলীগ নেতা ফয়সল কট

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা ফয়সল কট


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


 নবীগঞ্জে ছাত্রলীগ নেতা ফয়সল কট

হবিগঞ্জ: নবীগঞ্জ থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহর থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সল তালুকদার (৩৮) কে গ্রেফতার করেছে। ধৃত ফয়সল পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। পরে পুলিশ তাকে নাশকতার মামলায় জেল হাজতে প্রেরন করেছে।

পুলিশ সুত্রে জানাযায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নবীগঞ্জ থানায় দায়েরী নাশকতার মামলা নং ১৫, তারিখ-১৯-০২-২০২৫ইং মামলার সন্দিগ্ধ আসামী শাহ ফয়সল তালুকদার’কে শহরের খালেক মঞ্জিল এর সামনে হতে গ্রেফতার করা হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উল্লেখিত মামলায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৪   ১৫৭ বার পঠিত  |