ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল উদ্ধার

কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল উদ্ধার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল উদ্ধার

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে রবিবার ১৩ এপ্রিল দুপুরে উপজেলার সন্ধ্যা ও কঁচা নদীতে অভিযান পরিচালনা করে দুইটি অবৈধ বেড় জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি টিম সাথে ছিলেন। পরে অবৈধ জালগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ জাল দিয়ে মাছ শিকারের কোন সুযোগ নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:৪০   ১৩৮ বার পঠিত  |