![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় একটি ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের জোড়াপোল বাজারের খান মেডিকেল হলে এ ঘটনা ঘটে। গত শুক্রবার ( ১১ এপ্রিল) দোকান বন্ধ করে বাড়ীতে যায় দোকান মালিক পল্লী চিকিৎসক মো.মিজানুর রহমান খান।
রোববার বিকেলে দোকান খুলে এ ঘটনা দেখতে পায়। দোকান মালিক মিজানুর রহমান খান জানান, শুক্রবার জুমার নামাজের পুর্বে দোকান বন্ধ করে বাড়ীতে যায়। শনিবার বাড়ীতে মেহমান থাকায় আর ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হয়নি। রোববার বিকেলে দোকান খুলে দেখতে পায়, দোকানের পিছনের জানালা ভাঙ্গা। চোরেরা ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৩ হাজার টাকা ও কিছু ঔষধ নিয়ে যায়।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:২৩:৫১ ১৩৯ বার পঠিত | ● ঔষধ ● কাঁঠালিয়া ● চুরি ● দোকান