ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » পরীক্ষার্থীর হাতে মোবাইল ফোন,৩ শিক্ষককে অব্যাহতি কেন্দ্র সচিবকে জরিমানা

পরীক্ষার্থীর হাতে মোবাইল ফোন,৩ শিক্ষককে অব্যাহতি কেন্দ্র সচিবকে জরিমানা


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


 

পরীক্ষার্থীর হাতে মোবাইল ফোন,৩ শিক্ষককে অব্যাহতি কেন্দ্র সচিবকে জরিমানা

ময়মনসিংহ: ফুলপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় পরিক্ষা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করায় দায়িত্ব অবহেলার দায়ে পরিদর্শকের দায়িত্বে থেকে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্ত তিন শিক্ষক হলেন ঠাকুর বাখাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলুফার ইয়াসমিন,হাবিবুর রহমান ও গোলাম রেজোয়ান সাহাকে (কক্ষ পরিদর্শক) পাঁচ বছরের জন্য অব্যাহতি করা হয়।এ সময় কেন্দ্রসচিব ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানাসহ কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে তিন শিক্ষককে অব্যাহতি দেন। এই সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাশিদুল ইসলাম।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন,পরীক্ষাসংক্রান্ত যেকোনো অনিয়ম প্রতিরোধ করা হবে।নিয়ম-শৃঙ্খলা ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:২৬   ৩২৩ বার পঠিত  |