ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালী: মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া ব্রীজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ১৭৪ নং পশ্চিম হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৫ বছর ধরে পশ্চিম হেতালিয়া ব্রীজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার না করে রাস্তার বিভিন্ন অংশ খুড়ে রাখা হয়েছে। যাতে করে প্রতিদিন স্কুলগামী শিশু শিক্ষার্থী ও এলাকাবাসীর যাতায়াতে সমস্যায় পড়তে হয়। তাই এবছর বৃষ্টি শুরু হওয়ার আগেই যেন রাস্তাটি সংস্কার করা হয় তার দাবি জানান শিক্ষার্থী ও এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:১৮   ২৬৭ বার পঠিত  |