ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস

নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস

পিরোজপুর:আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীপক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ।

নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় ও ডিডিএস ফাউন্ডেশন এর সহযোগিতায় নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শুভযাত্রায় নেতৃত্ব দেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নারীপক্ষের কোষাধ্যক্ষ রেহানা সামদানী কনা, নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও।
শোভাযাত্রায় শ্লোগান ছিল জাগো জাগো-বিশ্বনারী জাগো, রাতের বেড়া ভাঙবো-স্বাধীনভাবে চলব, নারীদিবস দিচ্ছে ডাক-নারীর জীবন সুরক্ষা পাক, রাষ্ট্র এবং পরিবারে-সমান হবো অধিকারে, নারীর প্রতি বৈষম্য-মানি না মানবো না, পুরুষের ক্ষমতা-ভেঙে হোক সমতা, সইবো নাকো আমরা আর-নারীর দেহে অত্যাচার, ঘুমভাঙানি মাসি পিসি-চলো পুরুষতন্ত্র পিষি, জীবন আমার- সিদ্ধান্ত আমার, আমার সিদ্ধান্ত আমিই নেবো- মুক্ত স্বাধীন জীবন গড়বো ইত্যাদি। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নারী নেতাদের পরিচালনায় অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান, আবৃত্তি ইত্যাদি উপস্থাপন করা হয় ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৭:৫৬   ১৫৬ বার পঠিত  |