ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » অবশেষে বদলি হলো মৎস্য অফিসের সহকারী

অবশেষে বদলি হলো মৎস্য অফিসের সহকারী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


অবশেষে বদলি হলো মৎস্য অফিসের সহকারীর

ভোলা: চরফ্যাসন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী পদে দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত থাকা এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।

উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক মো. আব্বাস উদ্দিনকে গত ১৬ এপ্রিল ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে লালমোহন উপজেলা মৎস্য অফিসে বদলী করা হয়েছে।

সম্প্রতি গত ১৩ ও ১৪ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে আদেশে উল্লেখ করা বদলীকৃত কর্মচারীকে আগামী ২২-০৪-২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি দিতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবসে স্বীয় কর্মস্থল হতে তাৎক্ষণিক অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গণ্য হবেন।

এস/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:১৮   ৩২৮ বার পঠিত  |