ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নির্বাচিত

কাউখালীতে কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নির্বাচিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


কাউখালীতে কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নির্বাচিত

পিরোজপুর: কাউখালী কেন্দ্রীয় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু।

নির্বাচিত সভাপতি ও সহ-সভাপতি বলেন, আমরা কাউখালীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনব। প্রতিটি প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে মাঝে মাঝে সচেতনতামূলক সভা করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করব ইনশাল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:০২   ২১১ বার পঠিত  |