ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জিয়া মঞ্চের সেই সভাপতি টুটুল বহিস্কার

হাতিয়ায় জিয়া মঞ্চের সেই সভাপতি টুটুল বহিস্কার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


হাতিয়ায় জিয়া মঞ্চের সেই সভাপতি টুটুল বহিস্কার

নোয়াখালী:হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি থেকে পটপরিবর্তনের পর জিয়া মঞ্চের ইউনিয়ন সভাপতি হওয়া জামসেদুল ইসলাম টুটুলকে বহিস্কার করেছে সংগঠনটি। রবিবার গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জিয়া মঞ্চের সেই সভাপতি টুটুলকে বহিস্কার করা হয়।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেনের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, জিয়া মঞ্চ নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের সভাপতি ডা. জামসেদুল ইসলাম টুটুল ভিন্ন রাজনৈতিক দলের সদস্য থাকায় এবং তথ্য গোপন করায় জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, সম্প্রতি জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন শাখার ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জামসেদুল ইসলাম টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি দেশ রুপান্তর সহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় কমিটির নজরে আসলে সাথে সাথে তাকে উক্ত কমিটি থেকে বহিস্কার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:২৬   ১৯৭ বার পঠিত  |