ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

ভোলা: চরফ্যাসনে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মো. নুরুল ইসলাম খাঁ(৫৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার চর মাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাস গ্রামের তার বাড়িতে এদূঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের আলিমুদ্দিন খাঁর ছেলে।
স্বজনরা জানান, একই স্থানে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সঙ্গে পোকাদমনের গ্যাস ট্যাবলেট রাখা ছিলো। নিহত নুরুল ইসলাম খাঁ ভুল বসত গ্যাস্ট্রিকের ট্যাবলেটের পরিবর্তে পোকাদমনের গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর আহত হন। স্বজনা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২০:৫২   ২৬৪ বার পঠিত  |