ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা

কু‌ড়িগ্রাম: উ‌লিপু‌রে পাওনা চাওয়ায় ঝালমু‌ড়ি বি‌ক্রেতার ছুরিকাঘাতে এক মসলা বি‌ক্রেতার মৃত‌্যু হ‌য়ে‌ছে। রোববার (২৭ এপ্রিল) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে র‌োববার দুপু‌রে উলিপুর উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ব‌্যক্তির নাম মাহবুল হো‌সেন (৪৪), তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে। ঘাতক আলেপ উদ্দিন (৫১) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, নিহত মাহবুল হো‌সেন ফে‌রি ক‌রে মসলা বিক্রয় ক‌রতেন, অপরদি‌কে আলেপ উদ্দিনও গ্রা‌মে ফে‌রি ক‌রে ঝালমু‌ড়ি বিক্রি ক‌রতেন। এক পর্যা‌য়ে তাদের ম‌ধ্যে বন্ধুত্ব গড়ে ও‌ঠে। বন্ধুত্ব সুবাদে মাহবুল আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন। র‌োববার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার সময় পথ‌রোধ করে পাওয়া টাকা চাওয়ায় উভ‌য়ের ম‌ধ্যে বাক‌বিতণ্ডা হ‌লে আলে‌পের হা‌তে থাকা চাকু দি‌য়ে তা‌কে আঘাত করে। প‌রে স্থানীয়রা মাহবুল‌কে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, এ ঘটনায় মামলা ন‌থিভূক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্ত‌কে গ্রেপ্তার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ড়িগ্রাম ম‌র্গে র‌য়ে‌ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৬   ২০০ বার পঠিত  |