![]()
খুলনা: পাইকগাছায় দিনে-দুপুরে এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আরআরএফ এনজিওর পাইকগাছা শাখার ক্রেডিট অফিসার মাসুদ রানা মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন।
তিনি বোয়ালিয়া ব্রিজে পৌঁছালে ৭-৮ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে এবং ছুরি দিয়ে জখম করে ব্রিজের ওপর ফেলে রেখে তার সঙ্গে থাকা নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনজিওটির শাখা ব্যবস্থাপক নবীন ধর। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১১:৫৯ ১৩৭ বার পঠিত | ● এনজিও ● কর্মী ● ছিনতাই ● পাইকগাছা