ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » স্পন্সরের জন্য নিবন্ধিত শিশুদের চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশীট

স্পন্সরের জন্য নিবন্ধিত শিশুদের চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশীট


জামিয়া সুলতানা,ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


স্পন্সরের জন্য নিবন্ধিত শিশুদের চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশীট

সুনামগঞ্জ:জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিবন্ধিত শিশুদের চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশীট এর কার্যক্রম শুরু হয়। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের বাস্তবায়নে এ কার্যক্রম করা হয়।মঙ্গলবার  চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশিট দ্বারা নিবন্ধিত শিশুদের অঙ্কন কৃত পরিবারের বিবরণ ও শখগুলো চিহ্নিত করা হয়ে থাকে। প্রিয় স্পন্সরের কাছে এই চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশীটটি সরাসরি পৌঁছাবে আর স্পনসররা এই লেখা এবং অঙ্কন সরাসরি দেখতে পাবে । ফলে স্পনসররা অনেক আনন্দিত হবে ।

এ কার্যক্রমের শিশুরা তাদের নিজেদের অনুভূতি প্রকাশ করে। নিবন্ধিত শিশুরা এবং এর মায়েদের সহযোগিতায় চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশীট এর কাজ করে।শিশুদের এই চাইল্ড এক্সপ্রেশন ওয়ার্কশীতে তাদের হাতের স্পর্শ থাকে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির স্পনসরশীপ অফিসার সুমন কুবি, পারির প্রোগ্রাম ম্যানেজার সমল মানখিন।এছাড়াও স্পনসরশীপ ফেসিলিটেটর মুন্না, রিমা, মনিরুল, ডেইজি উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৫৩   ১২২ বার পঠিত  |