ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে অর্থদণ্ড প্রদান

কাউখালীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে অর্থদণ্ড প্রদান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


কাউখালীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে অর্থদণ্ড প্রদান

পিরোজপুর: কাউখালীতে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শব্দ দূষণ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইডোলিক হর্ন ব্যবহার করার অপরাধে মহাসড়কে চলাচলকারী বাস ও ট্রাকসহ ৭টি যানবাহনের ড্রাইভারকে ৪ হাজার ৫০০শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী ও পুলিশের একটি টিম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:৩২   ১৩২ বার পঠিত  |