![]()
পটুয়াখালী: কলাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত। যাত্রীবাহী মাহেন্দ্র এবং মোটর সাইকেলের মুখোমুখি সংযর্ষের ঘটনায় মো.রুহুল আমিন (৬০) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ফোরলেন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি চম্পাপুর ইউনিয়নের মধ্যপাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চাকুরী করে অবসরে যান। ঘটনার পরপর তাঁর কান,নাক,মুখ থেকে রক্ত ক্ষরন হয়েছিল বলে জানা গেছে।
এতে গুরুতর আহত মাহেন্দ্র যাত্রীরা হলেন, আলআমিন (৩৫) ইদ্রিস মিয়া (৪৫) তানিয়া (৪০) ও দুলাল আকন (৪৭)।এদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী, আহসান মিয়া জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে কলাপাড়ায় আসছিলো, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এসময় শিক্ষক রুহুল আমিন মোটর সাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়েছেন। নিহতের স্বজনদের সাথে কথা বলে এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া গত বুধবার রাতে কলাপাড়ার লোন্দা গ্রামে বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আইনজীবী সহকারী এনামুল হক সাগর মৃধা ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছেন। এ ঘটনায় সহকর্মীদের মাঝে শোকাবহ অবস্থা বিরাজ করছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৬:২৮ ২৫৫ বার পঠিত | ● কলাপাড়া ● নিহত ● সড়ক