ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৪ মে ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় ট্রাক থামিয়ে ছিনতাই,মামলা দায়ের

পাইকগাছায় ট্রাক থামিয়ে ছিনতাই,মামলা দায়ের


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


পাইকগাছায় ট্রাক থামিয়ে ছিনতাই,মামলা দায়ের

খুলনা: পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক থামিয়ে মাছ বিক্রির টাকা ছিনতাই ও হত্যার চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে না পারলেও অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
জানা গেছে, পাইকগাছার মৎস্য আড়তদার উজ্জ্বল দাশ যশোর জেলার বাগআঁচড়া বাজারে মাছ বিক্রি করে গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ফেরার সময় উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একটি ট্রাক (নং ট-১১-০০০৫৩) থামিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত তার চালক জয়ন্ত দাশকে আটকে ফেলে। পরে তারা মাছ বিক্রির সাড়ে ৫ লক্ষ টাকা জয়ন্তের কাছ থেকে ছিনিয়ে নেয়।
ঘটনার সময় ট্রাকে থাকা শ্রমিক ও হেলপাররা—কবির, ইয়ার আলী, জয়ন্ত ঘোষ, রাজীব দেবনাথ, আলমগীর ও রেজাউল বাধা দিলে তাদেরকে মারধর করে দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে এ ঘটনার গত ৩ মে সন্ধ্যায় ট্রাক মালিক উজ্জ্বল কুমার দাস পাইকগাছা থানায় মিলন গাজীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন(যারনং- ৭)। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শবজেল হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪১   ২১৮ বার পঠিত  |