ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৯ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে আ’লীগ নেতা রাজ্জাক গ্রেফতার

ভূঞাপুরে আ’লীগ নেতা রাজ্জাক গ্রেফতার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ৯ মে ২০২৫


ভূঞাপুরে আ’লীগ নেতা রাজ্জাক গ্রেফতার

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার বাগবাড়ি থেকে বৃহস্পতিবার (৮ মে) রাতে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতা মামলায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও দীর্ঘদিন যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা গাবসারা ইউনিয়নের পুুংলিপাড়া গ্রামের আবু তালেব মাস্টারের ছেলে আব্দুর রাজ্জাককে তার বর্তমান ঠিকানা গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মধুপুরের নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রাতেই মধুপুর থানায় প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচাজ একেএম রেজাউল করিম বলেন, মধুপুরের একটি নাশকতা মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১২:৩০:০৯   ১৬৭ বার পঠিত  |