ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৯ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

সিংগাইরে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ৯ মে ২০২৫


সিংগাইরে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার


মানিকগঞ্জ:
সিংগাইরে বিশেষ অভিযানে আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা-পুলিশ। বৃহস্পতিবার(৮ মে) দিবাগত রাত ব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৯ মে) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার চারিগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.দাদন মিয়া (৬৮) তিনি ওই ইউনিয়নের উত্তর চারিগ্রাম গ্রামের মৃত.গয়েজ উদ্দিনের ছেলে। এ ছাড়া উপজেলার সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ওবায়দুর রহমান (৫০)। তিনি ওই ইউনিয়ননের ছোট কালিয়াকৈর এলাকার -মৃত মায়েন উদ্দিনের ছেলে। মো.কুদ্দুস আলী (৫৫) জামশা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আ”লীগের সভাপতি। ওই এলাকার মৃত.শুকুর আলীর ছেলে ও মো.খোরশেদ আলম (৪০) চারিগ্রাম ৪ নং ওয়ার্ড আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি একই মহল্লার মৃত.আমজাদ হোসেনের ছেলে।
সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জেওএম তৌফিক আজম জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:০০   ১০১ বার পঠিত  |