ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১১ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » জোরপূর্বক জায়গা দখল নেয়ায় পাপ্পন বিক্রেতার আত্মহত্যা

জোরপূর্বক জায়গা দখল নেয়ায় পাপ্পন বিক্রেতার আত্মহত্যা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


জোরপূর্বক জায়গা দখল নেয়ায় পাপ্পন বিক্রেতার আত্মহত্যা


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে প্রতিপক্ষরা জায়গা জবর দখল করার পর তার আর পৃথিবীতে নিজের কোন জায়গা জমি নাই বলে অপমান অপদস্থ করায় রাগে ক্ষোভে কিটনাশক (কেরি ট্যাবলেট) খেয়ে বিল্লাল হোসেন (৪৫) নামে ভ্রাম্যমান পাপ্পন বিক্রেতা আত্মহত্যা করেছে।

এ ব্যপারে রোববার বিকেলে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫/৬ জনকে বিবাদি করে নিহতের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে। এর আগে শনিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগে নিহতের স্ত্রী জামেলা আক্তার জানান, তার স্বামী বিল্লাল হোসেন পৈত্রিক ষুত্রে প্রাপ্ত দুই শতাংশ জমিতে ঘর তুলে সারাদিন ফেরি করে পাপ্পন বিক্রি করে কোন রকমে সংসার চালান। তার এই দুই শতাংশ জমিতে পাশের বাড়ির আমেরিকান প্রবাসী আলমগীর হোসেনের নজর পরে। তিনি এই দুই শতাংশ জমি ছেড়ে অন্যত্র একটু অধিক পরিমান জমিতে বাড়ি করে দেয়ার কথা বলে তাকে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং একই গ্রামের আরেকটি জমি দেখিয়ে চলে যেতে বলেন। কিন্তু জমি রেজিস্ট্রি বিষয়ে টালবাহান করেন। তাই বিল্লাল তার বাড়ি ছাড়তে অনীহা প্রকাশ করেন। এতে ক্ষুব্দ হয়ে গত ৮ মে গহরদী গ্রামের আলমগীর হোসেন, হাসনাত মিয়া,আবুল খায়েরসহ তাদের সহযোগিরা মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার স্বামী বিল্লাল হোসেনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং ঘরে রক্ষিত স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে পুরোবাড়িটি জবরদখল করে নেয়।

জামেলা আক্তার ও তার স্বামী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট মিমাংসার জন্য শরাপন্ন হলে হামলাকারীদের আরও চওড়া হয়ে পড়ে। গত ১০ মে হামলাকারীরা তাদের বাড়ির এলাকা থেকে চলে যাওয়ার জন্য বিল্লাল হোসেনকে অপমান অপদস্থসহ প্রাণনাশের হুমকী প্রদান করে। এতে বিল্লাল তাদের অপমানবোধ অপদস্থ সইতে না পেরে ওই দিন বিকেলের দিকে কীটনাশক পান করে। পরিবারের লোকজন তার বমি দেখে ভয় পেয়ে যায়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনের আশঙ্কাজনক অবস্থার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই রাতে তার মৃত্যু হয়।
এদিকে বাড়িঘরে হামলা ও লুটপাতের বিষয়টি অস্বীকার করেছেন প্রতিপক্ষ আমেরিকান প্রবাসী আলমগীর হোসেননের পক্ষের লোক আবুল খায়ের। তিনি জানান, জমিজমার বিষয়ে বিল্লালের সাথে আগেই মিমাংসা হয়ে গেছে। স্ত্রীর সাথে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, এ ব্যপারে নিহরে স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুহ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪২   ১৮০ বার পঠিত  |