ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ডিবি পরিচয়ে ছিনতাই

আড়াইহাজারে ডিবি পরিচয়ে ছিনতাই


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে ২০২৫


আড়াইহাজারে ডিবি পরিচয়ে ছিনতাই

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ব্যাবসায়ী বাছেদ আলীর (৩২) কাছে থাকা নগদ ৩ লক্ষ ৩১ হাজাার টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। সোমবার (১২ মে) সন্ধার দিকে আড়াইহাজার উপজেলার কল্যান্দি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী বাছেদ আলী জানান, তিনি ইসলামী ব্যাংক আড়াইহাজার শাখা থেকে ৩ লাখ ৩১ হাজার ৪২০ টাকা উত্তোলন করে আড়াইহাজার হতে ব্যাটারি চালিত অটো রিক্সা যোগে নিজ বাড়ি দয়া কান্দা শম্ভুপুরা উদ্দেশ্যে রওনা হন। কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে বাদামী রংয়ের একটি প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেটকার থেকে ৫ জন মুখোশধারী একটি চক্র প্রাইভেটকার থেকে নেমে ডিবি পরিচয়ে সাদা রংয়ের টাকার ব্যাগসহ তাকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নেয়। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত আটার দিকে দুপ্তারা বাজারে পাশে ফেলে রেখে চলে যায়। তার আর্তচিৎকারে শুনে এসময় আশপাশের লোকজন জড়ো হয়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। এ ব্যপারে কেউ এখনও কোন অভিযোগ দেয়নি। তবে এ ঘটনার খোঁজ খবর নেয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৯   ১২৪ বার পঠিত  |