ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে ২০২৫


মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী নিহত

ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে যশোরগামী টাইলসবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৯০-১১) পাইককান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৮৩-৭৭)-এর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা শুক্লা বিশ্বাস (৩৫) নামে এক নারী নিহত হন।

নিহত শুক্লা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মোনহার বিশ্বাসের মেয়ে। তিনি তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।

মধুখালী করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “টাইলসবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত দু’জনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:৪৭   ১১২ বার পঠিত  |