ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যে বিভক্ত এক পক্ষের মানববন্ধন

তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যে বিভক্ত এক পক্ষের মানববন্ধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যে বিভক্ত এক পক্ষের মানববন্ধন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মধ্যে নানা মতবিরোধে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেত্রী শিল্পীর নেতৃত্বে প্রতিপক্ষের মন্নান ওরফে মায়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
শিল্পী বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাথী আক্তার, কমলা ও সুন্দরী প্রমূখ।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, মন্নাফ ওরফে মায়া বেগম বরগুনার চাঁন্দখালী এলাকায় ছিলেন। সেখানে মামলায় আসামী হওয়ার পর তিনি এলাকায় আসেন। এরপর থেকে বিয়ে অনুষ্ঠানে নাচ গানে আমাদের বাঁধা দিচ্ছেন। প্রতিবাদ করলে আমাদের বাঁধা মারধর করা হচ্ছে। থানা ও আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে এবং প্রাণ নাশ হুমকি দিয়ে আসছে। প্রশাসনের কাছে এর বিচার দাবী করেন মানববন্ধনে অংশ গ্রহনকারিরা।
অভিযোগ অস্বীকার করে অপর পক্ষের নেত্রী মায়া বলেন, আমি এ উপজেলার সন্তান। আমি কাউকে কোন ধরনের কোন অনুষ্ঠানে বাঁধা দেইনি। মামলা হামলার কোন ঘটেনি। যারা মানববন্ধন করেছে তারা এ এলাকার লোক নয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫১   ২০১ বার পঠিত  |