![]()
মানিকগঞ্জ: সিংগাইরে উপজেলার জামসা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও জামসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাশেম খান (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ— —রাজেউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য ও বিভিন্ন বৃহস্পতিবার দিবগত রাত ১২ টার দিকে দক্ষিণ জামসা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকাল স্ত্রী, ৬ ছেলে,৩ মেয়ে, নাতী-নাতনী আত্নীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ জামসা ঈদগাহ মাঠে নামাযে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘ দিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি দুই বার জামসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান নয়ামিয়ার হাতধরে বিএনপির রাজনীতি শুরু করেন। এরপর ১৯৯৬ সালে আবুল হাশেম খান জামসা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পান। সম্প্রতি ওই কমিটি ভেঙে দেয়া হয়েছে। পতিত আ.লীগের শাসনামলে আবুল হাশেম খান রাজনৈতিক নাশকতা মামলায় একাধিকবার কারাবাস করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৬ ১৮৩ বার পঠিত | ● মৃত্যু ● শোক ● সিংগাইর