ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৬ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি: কাঁঠালিয়ায় নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেলেন দুই বছরের শিশু লাবিব। আজ শুক্রবার বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবিব ওই ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের প্রবাসী জুয়েল জমাদ্দারের ছেলে।নিহতের দাদা সাবেক সেনা সদস্য ফজলুল হক জমাদ্দার জানান, মায়ের সাথে নানা বাড়ী বেড়াতে যায় লাবিব। শুক্রবার দুপুরে গোসল করিয়ে লাবিবকে ঘরে রেখে গোসল করতে যায় লাবিবের মা কেয়া আক্তার। ঘরে ফিরে লাবিবকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ীর সামনের খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত ডা: তাকে মৃত ঘোষনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৭   ১০৭ বার পঠিত  |