ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ মে ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে দোয়া ও সমর্থন চেয়েছেন বাবু মন্ডল

সুজানগরে দোয়া ও সমর্থন চেয়েছেন বাবু মন্ডল


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


সুজানগরে দোয়া ও সমর্থন চেয়েছেন বাবু মন্ডল

পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুজানগর উপজেলা শাখার আগামী ২০ মে দ্বি-বার্ষিক কাউন্সিলে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে উপজেলার সর্বস্তরের জনগণ ও বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু। শুক্রবার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দলের উপজেলার নেতাকর্মীদের কাছে ভোট প্রার্থনাসহ সকলের দোয়া কামনা করেন।

জানা যায়,বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মতোই নিজস্ব কার্যক্রমের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন বিএনপির পরিবারে বেড়ে উঠা ও সরকারি এডওয়ার্ড কলেজ থেকে পড়াশুনা সম্পন্ন করা মেধাবী এ সাবেক ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডল। যার ফলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজ কর্মদক্ষতার মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে। নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে। যার ফলস্বরূপ রাশেদুল ইসলাম বাবু মন্ডল ১৯৯৩ সালে সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০০ সালে পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ২০১৫ সালে সুজানগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, ২০১৮ সালেম জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার সদস্য ও বর্তমানে অত্যন্ত আন্তরিকতা ও ন্যায় নিষ্ঠার সাথে উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়কের দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী সরকারের শাসনামলে রাজপথে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার বিরুদ্ধে ৭টি মামলা দায়েরের পাশাপাশি কারাবরণ ও নির্যাতনের স্বীকার হন।

রাশেদুল ইসলাম বাবু মন্ডল জানান,আগামী ২০ মে উপজেলার ৬৩৯ জন ভোটার তাকে ভোট দিয়ে বিপুল ভোটে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫০   ১০৭ বার পঠিত  |