ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ

পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ


পটুয়াখালী: কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ। জেলার কলাপাড়া উপজেলায় আজ পতিত জমির ব্যবহার ও ভূমি ক্ষয় রোধে এবং গুড় উৎপাদন ত্বরান্বিত করার লক্ষ্যে বাগান সৃজনের লক্ষ্যে গোলপাতার বীজ বিতরণ ও চারা রোপন কর্মসূচী- ২০২৫ উপলক্ষে ৩০ জন গোলচাষীর মধ্যে পাঁচহাজার গোলবীজ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, রহমতপুর উপকেন্দ্র, বরিশাল- এর আয়োজনে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নবীপুর গ্রামের গোলচাষীদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, রহমতপুর উপকেন্দ্র, বরিশাল- এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গণপতি, কলাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো ওয়ালিউল্লাহ, স্থানীয় কৃষক উত্তম কুমার সরকার, শিক্ষক দিলীপ কুমার শিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশের কোন প্রচেষ্টা ছাড়াই সুন্দরবনে প্রাকৃতিকভাবেই গোলপাতা গাছের জন্ম হয়। উপকূলে বসবাসকারী লোকেরা গৃহস্থালির কাজের জন্য ক্ষেত জমিতেও কিছুটা গোলপাতা চাষ করেন। ঘরের ছাউনি এবং জ্বালানি হিসেবে গোল পাতা ব্যবহারের পাশাপাশি কেউ কেউ এর রস সংগ্রহ এবং গুড় তৈরি করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৭   ১০৭ বার পঠিত  |