![]()
বরিশাল: আগৈলঝাড়া ভাতিজা চাইনিজ কুঠার দিয়ে চাচাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। সোমবার চাচাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে । এঘটনায় আগৈলজাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সালাম গোমস্তা(৫৫) কে তার ভাই শামীম গোমস্তার ছেলে রায়হান গোমস্তা(২২) রোববার রাতে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাইনিজ কুঠার দিয়ে পিছন থেকে ঘারের উপরে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় চাচা সালাম গোমস্তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়াতে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অরো গুরতর হওয়ায় গতকাল সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে। আহত সালাম গোমস্তার ছেলে শহীদুল গোমস্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আহত সালাম গোমস্তার ছেলে শহীদুল গোমস্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩১:১৭ ২১৬ বার পঠিত | ● আগৈলঝাড়া ● কুপিয়ে ● জখম