![]()
কুড়িগ্রাম: রাজারহাটের শরফ উদ্দিন মহিলা দাখিল মাদরাসার আইসিটি শিক্ষক মাইদুল ইসলাম লিটনের বিরুদ্ধে চেষ্টার অভিযোগ তুলেছে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়,বুধবার আইসিটি শিক্ষকের নিকট কোচিং ক্লাস করতে গেলে সেই ছাত্রীকে পাশের কক্ষে বসতে বলেন মাইদুল ইসলাম। কিছুক্ষণ পর অন্যান্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে সেই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে মেয়েটির জামাকাপড় খোলার চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে শুনে জিল্লুর রহমান ও শাহআলম নামক স্থানীয় দুই যুবক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
ভুক্তভোগী মাদরাসা ছাত্রী বলেন,স্যার আমাকে পরিবার পরিবার পরিকল্পনায় চাকুরী দেওয়া এবং বিয়ের কথা বলে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। আজ চাকুরীর ব্যাপারে জরুরি কথা আছে বলে ডেকে নেন। পরে অন্যান্য শিক্ষার্থীরা চলে গেলে পাশের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আমার চিৎকার শুনে এলাকার কয়েকজন যুবক এসে আমাকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী জিল্লুর রহমান বলেন,আমরা পাশের দোকানে চা খাচ্ছিলাম। মেয়েটির চিৎকার শুনে আমি ও শাহ আলম গিয়ে ওই শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। তখন শিক্ষক মাইদুল আমাদের হাতে পায়ে ধরেন এবং ঘটনার জন্য অনুতপ্ত হন। পরে এলাকার
গণ্যমান্য ব্যক্তিরা উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম লিটনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,অভিযোগটি সাজানো ও কাল্পনিক।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,বিষয়টি তৃতীয় পক্ষের মাধ্যমে শুনেছি তবে কেউ অভিযোগ দায়ের করেনি।
এল/আর
বাংলাদেশ সময়: ১৯:৪৯:১১ ১২৮৪ বার পঠিত | ● অভিযোগ ● কুড়িগ্রাম ● চেষ্টার ● ধর্ষণ ● রাজারহাট