![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে নানা’র বাড়িতে বেড়াতে এসে লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে নাতি আবু বক্করের (৩) মৃত্যু হয়েছে। শনিবার এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু বক্কর বিদ্যাকুট গ্রামের মো. তারেক জিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর নানা নাতির জন্য বাজার থেকে সকালে লিচু নিয়ে আসে। খেলাধুলার ফাঁকে ফাঁকে লিচু খাচ্ছিল নাতি। হঠাৎ অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে যায়। সে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি শিনেছি পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৮ ১৬৩ বার পঠিত | ● নবীনগর ● মৃত্যু ● লিচু ● শিশু