![]()
কুড়িগ্রাম: রাজারহাটে ভূমি মেলা উপলক্ষে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে র্যালি ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান তিন দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্ধোধন করেন ।
র্যালি শেষে উপজেলা ভূমি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা মূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উম্মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন,রাজারহাট প্রেসক্লাব সহ সভাপতি মোবাশ্বের আলম লিটন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনিছুর রহমান লিটন,সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত,মোফাকখারুল ইসলাম বসুনিয়া,প্রধান শিক্ষক মহাম্মদ আলী,রাজারহাট বাজার ইজারাদার শাহাদৎ হোসেন লাল সহ অনেকে।
আফ/আর
বাংলাদেশ সময়: ২০:২৬:১০ ১০২ বার পঠিত | ● ভূমি মেলা ● রাজারহাট ● সচেতনতা মূলক সভা