![]()
ফরিদপুর: ভাঙ্গায় আলগী ইউনিয়নের সোনাখোলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকসহ অন্যান্য অপরাধ থেকে দুরে রাখতে পারে শুধুমাত্র খেলাধুলা বা শরীরচর্চা। তাই আগামীতে সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে খেলাধুলার পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এছাড়াও ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা-সদরপুর-ভদ্রাসন) সাধারণ মানুষের পক্ষে আইনের সুশাসন নিশ্চিত করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় হাসামদিয়া একাদশ ও মাঝারদিয়া একাদশ অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৪:৫৩ ১৯২ বার পঠিত | ● টুর্নামেন্ট ● ফুটবল ● ভাঙ্গা