ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৭ মে ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের কোরাল মাছ

জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের কোরাল মাছ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের কোরাল মাছ

নোয়াখালী: হাতিয়া উপজেলার চর বগুলা মাছ ঘাট থেকে প্রতিদিনের ন্যায় সোমবার সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যান আশ্রাফ মাঝি নামে এক জেলে। জাল তোলার সময় একটি বিশালাকৃতির কোরাল মাছ দেখতে পান তার জালে। মাছটি নিয়ে চর বগুলা ঘাটে ফিরে আসলে সেখানে উৎসুক জনতা ভিড় করতে থাকেন উক্ত মাছটি এক নজর দেখার জন‌্য।
স্থানীয়রা জানান, আশ্রাফ মাঝি প্রতিদিনের ন্যায় সোমবার সকালে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। পরে চরবগুলা ঘাটের মনির মেম্বারের গদিতে মাছটি নিলামে তোলা হলে এক ব্যবসায়ী ১হাজার ৬০টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় উক্ত মাছটি কিনে নেন।
আশ্রাফ মাঝি জানান, প্রতিদিনের মতোই নদীতে জাল ফেলি। সকালে জাল তুলতেই বিশাল একটি কোরাল মাছ দেখতে পাই। পরে দড়ি দিয়ে বেঁধে মাছটি ট্রলারে করে তীরে নিয়ে আসি।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ বলেন, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণেই এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১১:৩৬:৫২   ২৩১ বার পঠিত  |