ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
প্রচ্ছদ » রংপুর » জুলাই অভ্যুত্থানে আহত ১৪৪জনের মাঝে অর্থ সহায়তা প্রদান

জুলাই অভ্যুত্থানে আহত ১৪৪জনের মাঝে অর্থ সহায়তা প্রদান


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫


জুলাই অভ্যুত্থানে আহত ১৪৪জনের মাঝে অর্থ সহায়তা প্রদান

রংপুর: নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ১’শ ৪৪জনের মাঝে অর্থ সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৯মে) সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান, ওয়ারিয়স অব জুলাই নীলফামারী আহবায়ক নাজমুস সাকিব ও সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুন্না রানী চন্দ জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রত্যেকে ১লাখ করে টাকার চেক প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২১   ২০০ বার পঠিত  |