ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩১ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » বালতির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বালতির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


বালতির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মানিকগঞ্জ: সিংগাইরে বালতির পানিতে ডুবে সাবেরা আক্তার নামের দেড় বছরের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে, শনিবার (৩১ মে) সকালে উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর মোসলেমাবাদ গ্রামে। সাবেরা ওই গ্রামের শওকত হোসেনের ছোট মেয়ে।
পারিবারিক সুত্রে জানাগেছে, শনিবার সকাল ৯ টার দিকে সাবেরার মা তাকে খেলতে দিয়ে মেঝ ছেলেকে পড়াতে ছিলেন। এ সময় সবার অজান্তে শিশুটি হাঁটতে হাঁটতে টিউবয়েলের পাশে যায়। এসময় টিউবওয়েলের পাশে গোসল করার পানি ভর্তি বালতিতে পড়ে যায়।

বাড়ির লোকজন সাবেরাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে টিউবওয়েল পাড়ে গিয়ে গোসল খানার পানিভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:৫৩   ২২৫ বার পঠিত  |