![]()
বরিশাল: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কঙ্খিত চিকিৎসা সেবা বঞ্চিত হওয়া সাধারন মানুষ চিকিৎসা সেবা নিতে শহরের উন্নাত হাসপাতাল বা চিকিৎসদের কাছে ধর্না ধরতে হতো ঠিক সে সময় বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর পর ২ টি সফল অপরেশন করে সাধারন মানুষের মধ্যে ব্যাপক চঞ্চল্য সৃষ্টি করেছেন।
গ্রামঞ্চলের সাধারন মানুষ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স উন্নাত মানের চিকিৎসা পাওয়ায় এমন চিকিৎসা সেবা এমনকি উজিরপুরের চিকিৎসা সেবায় নব দিগন্তের সুচনা হয় পর পর ২টি সফল অস্ত্রোপাচারের মধ্য দিয়ে। ফলে গ্রামের দরিদ্র সাধারন মানুষ উজিরপুর উপজেলার চিকিৎসক ও চিকিৎসা ব্যাবস্থা নিয়ে নতুন করে স্বপ্ন বুছেন।
গত ১০ মে এক নারীর নাকের হাড় বাকা রোগের সেপটোপ্লাষ্টি অপারেশন করেন নাক কান গলা রোগের বিশেঞ্জ ডা. চিরঞ্জীব সিনহা পলাশ। ১লা জুন লিপা (২২) নামক এক নারীর থাইরয়েড গ্লান্ডের প্যাাপিলারি থাইরয়েড কারসিনোমা (কান্সার) রোগীর সফল অস্ত্রোপাচার করেন নাক কান গলা রোগের বিশেঞ্জ ডা.চিরঞ্জীব সিনহা পলাশ ও ডা.সব্যসাচী তালুকদার তাদের সফল্যতে উজিরপুরের চিকিৎসা সেবা এখন বেশ আলোচিত সাধারন মানুষ দু চিকিৎসকের চিকিৎসা সেবা আনন্দিত ।
স্থানীয় সাধারন রেগীদের অভিমত উপজেলা হাসপাতাল গুলোতে এ ভাবে চিকিৎসা দেয়া হলে দরিদ্র ও সাধারন রোগীরা উপকৃত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী বলেন, দরিদ্র মানুষের চিকিৎসা সেবা স্থল হচ্ছে উপজেলা সরকারী হাসপাতাল উজিরপুরের ইতিহাসে প্রথম বারের মত দুটি সফল অপারেশন সম্পন্ন হওয়ার পর চিকিৎসা সেবা চমক সৃষ্টি হয়েছে। উপজেলার প্রন্তিক জনপদের মানুষের চিকিৎসায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনন্য নজির স্থাপন করেছেন যে চিকিৎসা অত্যান্ত ব্যায় বহুল এ হাসপাতালে তা বিনা টাকায় হচ্ছে ।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:০৭:০০ ১৭৯ বার পঠিত | ● উজিরপুর ● সফল অস্ত্রপাচার ● সম্পন্ন ● হাসপাতাল.