ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উদযাপন

লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উদযাপন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উদযাপন

ভোলা: লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামিক মডেল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে রজতজয়ন্তী উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। লালমোহন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চেয়ারম্যান সফিকুল হক, ভাইস চেয়ারম্যান সাইফুল্যাহ কামাল, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আব্দুল হক, সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈম, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল মালেক, সদস্য হাকীম জামাল উদ্দিন, সাবেক পরিচালক কাজি শাহে আলম ও রহমত উল্যাহ সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় লালমোহন ইসলামিক মডেল মাদরাসার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী ক্যাপ্টেন রায়হান, মুগ্ধা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী জেরিন এবং বুয়েটে অধ্যয়ণরত শিক্ষার্থী নাবিল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:৫৯   ১২১ বার পঠিত  |